spot_img

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাত; অভিযুক্ত আটক

অবশ্যই পরুন

কুষ্টিয়ায় বাসার সামনে স্কুলছাত্রীকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ইমনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ইমনকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন পাটিকাবাড়ি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে তাকে উত্যক্ত করতো ইমন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে স্কুল ছুটির পর বাসায় ফিরে গেট খোলার জন্য অপেক্ষা করছিলো ভুক্তভোগী। এসময় ইমন ধারালো ছুরি নিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে পালিয়ে যায় সে।

পরে ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সর্বশেষ সংবাদ

অবশেষে জানা গেল পারশা মাহজাবীনের স্বামীর পরিচয়

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীকে ঘিরে বিয়ের গুঞ্জনের অবসান হয়েছে। তাকে বিয়ে করার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন আলোচিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ