জনমনে ভাীতি সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে একের পর এক ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার (৯ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এ তথ্য জানান উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
তিনি জানিয়েছেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। নগরজুড়ে বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
এদিকে, আগামীকাল মঙ্গলবার নিষিদ্ধ ছাত্রলীগের কর্মসূচি ঘিরে দেশব্যাপী নিরাপত্তাব্যবস্থা জোরদার এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে বলে জানানো হয়।
এছাড়া, ককটেল বিস্ফোরণের সময় রাজধানীর শাহবাগ থেকে তিনজনকে এবং রুপনগর থানা এলাকা থেকে একজনকে হাতেনাতে গ্রেফতারের তথ্য দিয়েছে পুলিশ।

