spot_img

ঝালকাঠিতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় আটক ৭

অবশ্যই পরুন

ঝালকাঠির নলছিটিতে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে একাধিক মামলার আসামি, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জনকে আটক করেছে পুলিশ।

রোববার (৯ নভেম্বর) গভীর রাত পর্যন্ত দপদপিয়া ইউনিয়নের পুরানো ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, রোববার দুপুরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি সিরাজ মোল্লাকে গ্রেফতার করে পুলিশের একটি দল। তিনি দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও ইউপি সদস্য। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে আসামির ৩ ভাইসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়।

এসময়, ভাঙচুর করা হয় পুলিশের পিকআপভ্যান। হামলাকারীরা ছিনিয়ে নেয় হাতকড়া পরিহিত সিরাজকে। তাদের হামলা-ভাঙচুরে ওসিসহ তিন পুলিশ সদস্যও আহত হন।

এদিকে, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।

সর্বশেষ সংবাদ

ভীতি ছড়াতে আ. লীগের নেতাকর্মীরা ককটেল ছুড়ছে: ডিএমপি

জনমনে ভাীতি ‍সৃষ্টির লক্ষ্যে রাজধানীতে একের পর এক ককটেল ছুড়ে আতঙ্ক সৃষ্টি করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সোমবার...

এই বিভাগের অন্যান্য সংবাদ