spot_img

ব্যালন ডি’অর ২০২৬: সর্বোচ্চ ২৩ শতাংশ ভোট ইয়ামালের পক্ষে

অবশ্যই পরুন

লন্ডনে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আজ ঘোষণা করা হবে ২০২৬ ব্যালন ডি’অর বিজয়ীর নাম। ফুটবলের এই সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার জয়ের লড়াইয়ে মূল আলোচনায় রয়েছেন লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি ও হ্যারি কেইন।

স্পেনের ১৯ বছর বয়সী বিস্ময় বালক ইয়ামাল ও ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কিলিয়ান এমবাপে—উভয়েই প্রকাশ্যে নিজেদের ব্যালন ডি’অর পুরষ্কার পাওয়ার যোগ্য বলে দাবি করেছেন। অন্যদিকে, কেইন ও মেসি এই প্রতিযোগিতায় নিজের হয়ে প্রচার চালানো থেকে কিছুটা বিরত রয়েছেন।

আজ বাংলাদেশ সময় রাত দুইটায় লন্ডন প্যালাডিয়ামে পুরস্কার বিতরণ করা হবে। অনুষ্ঠান যত ঘনিয়ে আসছে, ভবিষ্যদ্বাণীর পরিমাণ ততই বাড়ছে।

ফ্রান্সের ডাটা অ্যানালিসিস এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সংস্থা অ্যাভিসিয়ার তথ্য অনুযায়ী— ২০২৬ ব্যালনের ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন ইয়ামাল।

সংস্থাটির মতে, ২০০৫-২৬ মৌসুমের সেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে বার্সেলোনার এই উইঙ্গারের জেতার সম্ভাবনা ২৩ শতাংশ। ডাটা কনসাল্টিং ফার্মটি ২১ শতাংশ সম্ভাবনা নিয়ে হ্যারি কেইনকে রেখেছিল দ্বিতীয় স্থানে। অন্যদিকে ১৯ শতাংশ সম্ভাবনা নিয়ে তৃতীয় স্থানে যৌথভাবে রয়েছেন কিলিয়ান এমবাপে ও ২০২৪ সালের ব্যালনের ডি’অর জয়ী রদ্রি।

রেকর্ড নবমবারের মতো ট্রফিটি জয়ের লড়াইয়ে ১৮ শতাংশ সম্ভাবনা নিয়ে এই তালিকার শীর্ষ পাঁচ সম্পন্ন করেছেন লিওনেল মেসি।

অ্যাভিসিয়া দাবি করেছে, তারা ২০২৫ সালের ব্যালনের ডি’অর প্রতিযোগিতায় শীর্ষ পাঁচ ফুটবলারকে সঠিকভাবে চিহ্নিত করতে পেরেছিল—যেবার বিজয়ী হয়েছিলেন উসমান দেম্বেলে।

সর্বশেষ সংবাদ

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। জাপানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ