spot_img

সব গাড়ির মালিক-চালকদের জন্য বিআরটিএর জরুরি নির্দেশনা

অবশ্যই পরুন

সব ধরনের যানবাহনের মালিক ও চালকদের জরিমানা ছাড়া গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ২৯ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে সরকার। এ সময় অতিরিক্ত জরিমানা বা সারচার্জ ছাড়াই শুধু মূল কর ও ফি পরিশোধ করে কাগজপত্র হালনাগাদ করা যাবে।

সোমবার (২৬ অক্টোবর) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

বিআরটিএর বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে মোটরযানের প্রয়োজনীয় কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ করার সুযোগ পাবেন সংশ্লিষ্ট মালিক ও চালকরা।

এ সুবিধার আওতায় রয়েছে মোটরযানের ফিটনেস সনদ, ট্যাক্স-টোকেন, রুট পারমিট এবং ড্রাইভিং লাইসেন্স নবায়ন বা হালনাগাদ। এসব সেবার জন্য বকেয়া মূল কর ও নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। তবে এ ক্ষেত্রে অতিরিক্ত জরিমানা বা সারচার্জ দিতে হবে না।

বিআরটিএ জানিয়েছে, গ্রাহকদের সুবিধার্থে জরিমানা ছাড়া কাগজপত্র হালনাগাদের সময়সীমা বাড়ানো হয়েছে। তাই নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যানবাহনের মালিক ও চালকদের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আগামী ২৯ অক্টোবরের পর এ সুবিধা আর বহাল থাকবে কি না, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যেই কাগজপত্র হালনাগাদ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

সর্বশেষ সংবাদ

সার বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি কৃষি সচিবের

কৃষক পর্যায়ে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ