spot_img

ইউরোপে গ্যাসের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে বৈশ্বিক জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়েছে ইউরোপের প্রাকৃতিক গ্যাসের বাজারে। সরবরাহ সংকটের আশঙ্কা ও শীতকালীন চাহিদা নিয়ে উদ্বেগের মধ্যে ইউরোপে গ্যাসের দাম বেড়ে ২০২২ সালের ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের গ্যাস সংরক্ষণাগারগুলোতে মজুদ কম থাকায় আসন্ন শীতের জ্বালানি চাহিদা মেটানো নিয়েও উদ্বেগ বাড়ছে।

বাজারের তথ্য অনুযায়ী, ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম ৩ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি মেগাওয়াট-ঘণ্টায় ৯৭ ইউরো ছাড়িয়ে গেছে। এর ফলে প্রতি মেগাওয়াট-ঘণ্টা গ্যাসের দাম দাঁড়িয়েছে ৯৭ দশমিক ১৫ ইউরোতে, যা প্রায় ১০৮ দশমিক ৮ মার্কিন ডলারের সমান।

গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৮টা ২০ মিনিটে ইউরোপীয় গ্যাস ফিউচার এই দরে লেনদেন হচ্ছিল। দামটি আগের শুক্রবারের সমাপনী মূল্যের তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি। ২০২২ সালের ডিসেম্বরের পর এটিই সর্বোচ্চ পর্যায়।

মধ্যপ্রাচ্যে সংঘাত তীব্রতর হওয়ায় বিশেষ করে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে। পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আসা এলএনজি বৈশ্বিক সরবরাহের আগে প্রায় এক-পঞ্চমাংশ জোগান দিত। তবে সরবরাহে বিঘ্নের কারণে অঞ্চলটি থেকে এলএনজি সরবরাহ গত বছরের তুলনায় প্রায় ৮০ শতাংশ কমে গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ পরিস্থিতিতে ইউরোপের জ্বালানিবাজারে চাপ আরও বেড়েছে। সংঘাত দীর্ঘস্থায়ী হলে গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারে দাম আরও অস্থির হয়ে উঠতে পারে—এমন আশঙ্কাও তৈরি হয়েছে।

অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের গ্যাস মজুদের পরিস্থিতিও উদ্বেগজনক। গ্যাস ইনফ্রাস্ট্রাকচার ইউরোপের (জিআইই) তথ্য অনুযায়ী, ইউরোপীয় ইউনিয়নের গ্যাস সংরক্ষণাগারগুলো বর্তমানে ধারণক্ষমতার ৭৪ দশমিক ৬ শতাংশ পূর্ণ। মৌসুমের ঐতিহাসিক গড়ের তুলনায় এই মজুদ কম। আনাদোলু

সর্বশেষ সংবাদ

নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া’র আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেছেন। জাপানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ