spot_img

মুখে হাত দিয়ে তর্ক করে লাল কার্ড দেখলেন নেইমার

অবশ্যই পরুন

বাহিয়ার কাছে সান্তোসের ১-০ ব্যবধানে হারের ম্যাচে প্রথমার্ধের বিরতির পর খেলা শুরু হওয়ার আগেই নেইমার প্রতিপক্ষের খেলোয়াড় রদ্রিগো নেস্টরকে উদ্দেশ্য করে খোঁচা দেন।

বাহিয়ার মিডফিল্ডারের দিকে বারবার নানা মন্তব্য করার একপর্যায়ে মুখ ঢেকে বিতর্ক ও কথাকাটাকাটি শুরু করেন নেইমার।

সাও পাওলোর সাবেক খেলোয়াড় নেস্টর বিষয়টি সাথে সাথেই ম্যাচ রেফারির দৃষ্টিগোচর করেন। এরপর রেফারি ভিএআর (VAR)-এর পরামর্শ নিয়ে নেইমারকে সরাসরি লাল কার্ড দেখান।

২০২৬ ফিফা বিশ্বকাপ থেকে কার্যকর হওয়া এই নিয়মে বলা হয়েছে, প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে তর্কে জড়ানোর সময় যদি কোনো খেলোয়াড় হাত বা অন্য কিছু দিয়ে মুখ ঢেকে রাখেন, তবে রেফারি তাকে সরাসরি লাল কার্ড বা মাঠ ত্যাগের নির্দেশ দেবেন।

উল্লেখ্য, বেনফিকার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে আর্জেন্টিনার জানলুকা প্রেস্তিয়ানির কাছ থেকে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিলেন মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর ফুটবলে মুখ ঢেকে অপমানজনক কথা বলা বন্ধ করতে আন্তর্জাতিক ফুটবলে এই বিশেষ নিয়ম প্রণয়ন করা হয়।

প্রথমার্ধেই রদ্রিগো নেস্টরের সাথেই একটি ট্যাকলকে কেন্দ্র করে নিজের তৃতীয় হলুদ কার্ড দেখেছিলেন নেইমার। এবার সরাসরি লাল কার্ড দেখায় তাকে পরবর্তী দুই ম্যাচের জন্য নিষিদ্ধ থাকতে হবে। একটি তৃতীয় হলুদ কার্ডের কারণে এবং অন্যটি সরাসরি লাল কার্ডের দায়ে।

মাঠ ছেড়ে বের হয়ে যাওয়ার সময়ও বাহিয়ার সেই মিডফিল্ডারের সাথে হাতাহাতিতে জড়ানোর চেষ্টা করেন সান্তোসের এই ১০ নম্বর তারকা।

তবে মাঠ ছাড়ার সময় ক্যামেরার সামনে রদ্রিগো নেস্টরের সাথে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খোলেন সান্তোস তারকা। তার দাবি, বাহিয়ার ওই মিডফিল্ডার উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাজটি করেছেন।

সর্বশেষ সংবাদ

ইরানি নেতাদের হত্যা বন্ধের নির্দেশ দিলেন ট্রাম্প

ইরানের শীর্ষ নেতৃত্ব ও সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ধ্বংস করার দাবি করে তিনি বলেছেন, তেহরানের সঙ্গে আলোচনার জন্য এখন কাকে...

এই বিভাগের অন্যান্য সংবাদ