spot_img

সিরিয়ায় ইসরায়েলের নির্লজ্জ হামলা অব্যাহত: জাতিসংঘে কাতারের আমির

অবশ্যই পরুন

সিরিয়ার বিরুদ্ধে ইসরায়েলের ‘নির্লজ্জ হামলা’ ও ভূখণ্ড দখল অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তাঁর দাবি, ইসরায়েল সিরিয়ার আরও ভূখণ্ড নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে তা গোলান মালভূমির সঙ্গে যুক্ত করছে।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া বক্তব্যে কাতারের আমির এসব কথা বলেন।

শেখ তামিম বলেন, ইসরায়েল সিরিয়ার আরও ভূখণ্ড দখল করে সেটিকে গোলান মালভূমির সঙ্গে যুক্ত করছে। গোলান মালভূমিও ইসরায়েল ১৯৬৭ সাল থেকে দখলে রেখেছে বলে উল্লেখ করেন তিনি।

কাতারের আমিরের ভাষ্য, সিরিয়ার রাজনৈতিক ব্যবস্থার ধরন নিয়ে ইসরায়েলের নিজস্ব মূল্যায়ন ছাড়া দেশটির ভূখণ্ড দখলের পক্ষে অন্য কোনো যৌক্তিক কারণ দেখানোর প্রয়োজনও তারা বোধ করছে না।

ইসরায়েলের এমন কর্মকাণ্ডের সমালোচনা করে শেখ তামিম বলেন, তাদের আচরণ দেখে মনে হয়, ‘এ অঞ্চলের দেশগুলোর ওপর তাদের অভিভাবকত্ব রয়েছে।’

জাতিসংঘে দেওয়া বক্তব্যে তিনি সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিষয়টিও তুলে ধরেন এবং দেশটির ভূখণ্ডে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

সুপারস্টার নয়, বাস কন্ডাক্টর পরিচয়েই স্বচ্ছন্দ রজনীকান্ত

গাভিপুরম গভর্নমেন্ট কন্নড় মডেল প্রাইমারি স্কুলে পড়াশোনা করেন রজনীকান্ত। পড়াশোনায় যেমন ছিলেন মনোযোগী, তেমনি দুষ্টামিতেও পটু। ক্রিকেট, ফুটবলের মতো...

এই বিভাগের অন্যান্য সংবাদ