spot_img

হরমুজে মাইনের আঘাতে তেলবাহী সুপারট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ-আগুন

অবশ্যই পরুন

হরমুজ প্রণালি দিয়ে ‘অননুমোদিত’ পথে ২০ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল বহনকারী একটি সুপারট্যাংকার পার হওয়ার চেষ্টার সময় মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ট্যাংকারটিতে আগুন ধরে যায়। এ তথ্য নিশ্চিত করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, মাইনের আঘাতের ফলে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

আইআরজিসির অভিযোগ, ট্যাংকারটি সব ধরনের ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। এরপর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রতারণার আশ্রয় নিয়ে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করে।

বিবৃতিতে আইআরজিসির নৌবাহিনী সতর্ক করে বলেছে, ‘হরমুজ প্রণালি বন্ধ। যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে ইরানের নিয়মকানুন লঙ্ঘন করে যেসব জাহাজ চলাচলের চেষ্টা করবে, তাদের কঠোর পরিণতির মুখে পড়তে হবে।’

প্রেস টিভি হরমুজ প্রণালিতে সুপারট্যাংকারে বিস্ফোরণের একটি ভিডিও প্রকাশ করেছে। সংবাদমাধ্যমটির দাবি, ভিডিওটি আইআরজিসির কাছ থেকে পাওয়া। এতে সমুদ্রে মাইনের আঘাতের পর সুপারট্যাংকারে বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে।

— Press TV 🔻 (@PressTV) October 17, 2026

সর্বশেষ সংবাদ

৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ

এনবিআরের দাবি করা ৫ অর্থ বছরের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে না চেয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ