spot_img

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক

অবশ্যই পরুন

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

শুক্রবার (১৬ অক্টোবর) বাকু‌তে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ, দক্ষ জনশক্তি অভিবাসন ও জ্বালানি সরবরাহসহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা করেন তারা।

আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন। তিনি আগামী দিনগুলোতে দুই দেশের সম্পর্ক আরও গতিশীল করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

এ ছাড়া, সিআইসিএ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের জন্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

চলমান সংঘাতের মধ্যে ইরান থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের নিরাপদে সরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতা করায় আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান হুমায়ুন কবির।

সর্বশেষ সংবাদ

ফ্রান্সে ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভ, গ্রেফতার ১৮’শ

ফ্রান্সে দেশব্যাপী জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির দাবিতে হওয়া ‘ইয়েলো ভেস্ট’ বিক্ষোভ ও তার পরে সংঘর্ষের জেরে প্রায় ১ হাজার ৮০০...

এই বিভাগের অন্যান্য সংবাদ