spot_img

নেহা বোরা ছাড়া পেলেন, দিপকে কোথায় জানতে চায় সিজেপি

অবশ্যই পরুন

ভারতের দিল্লিতে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়েছে। তবে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। খবর এএনআইয়ের।

দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি পুলিশ আইনের ৬৫ ধারায় আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে নেহা বোরাকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১২৬/১৭০ ধারায় ব্যবস্থা নেওয়ার পর দিপকেকে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে।

তবে সিজেপির দাবি, দিপকেকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়েছে। তাঁর অনুপস্থিতিতে দলের নেতৃত্বের দায়িত্বে থাকা অজিঙ্কা শিন্ডে এএনআইকে বলেন, দিপকেকে আটক করার আট ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও তাঁর অবস্থান সম্পর্কে তাঁরা কিছু জানেন না। তাঁকে আইনজীবী বা দলের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। কী কারণে তাঁকে আটক করা হয়েছে, তা-ও দলকে জানানো হয়নি বলে দাবি করেন শিন্ডে।

শুক্রবার নয়াদিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে কর্মসূচি শুরুর আগে দিপকেকে তাঁর বাসা থেকে আটক করে পুলিশ। এক সপ্তাহের মধ্যে এটি তাঁকে দ্বিতীয়বার আটক করার ঘটনা। একই দিন যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয় আইসা নেত্রী নেহা বোরাকে। এর আগে ১০ অক্টোবরও তাঁকে আটক করা হয়েছিল; পরে ছেড়ে দেওয়া হয়।

এ ছাড়া সিজেপির আরও দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আটক করা হয়েছে। তাঁরা পাঁচ দিনের কারা হেফাজতে রয়েছেন।

দিল্লিতে ফিরে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তেরঙ্গা’ মার্চ আয়োজনের ঘোষণা দিয়েছিলেন দিপকে। শুক্রবার বিকেলে এ কর্মসূচি হওয়ার কথা ছিল। তবে কর্মসূচির কয়েক ঘণ্টা আগে দিল্লি পুলিশ তাঁকে নোটিশ পাঠিয়ে প্রতিবাদ আয়োজন না করার নির্দেশ দেয়।

প্রতিবেদন অনুযায়ী, করোলবাগে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির (শারদ পাওয়ার) মুখপাত্র অনীশ গাওয়ান্ডের বাসা থেকে দিপকেকে আটক করা হয়। একই সময়ে কনট প্লেসে জমায়েত হওয়া লোকজনকে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

সর্বশেষ সংবাদ

ওআইসির বৈঠকে যোগ দিতে বাগদাদে ইরানি পররাষ্ট্রমন্ত্রী

মধ্যপ্রাচ্যে তীব্র রাজনৈতিক অস্থিরতা, সামরিক উত্তেজনা ও জ্বালানি সংকটের পটভূমিতে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের বৈঠকে যোগ দিতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ