spot_img

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা অসম্ভব: জাতিসংঘ মহাসচিব

অবশ্যই পরুন

দুই রাষ্ট্রভিত্তিক সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। একইসঙ্গে, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের ‘ধীরে ধীরে দখল বাড়ানোর’ প্রক্রিয়া বন্ধেরও দাবি জানান তিনি।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের আগে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

গুতেরেস বলেন, গাজা ও পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ভয়াবহ দুর্ভোগের কথা ভুলে গেলে চলবে না। গাজা নিয়ে ঘোষিত শান্তি পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়নের আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব।

পাশাপাশি, কোনো বাধা ছাড়াই গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়ার দাবি জানান তিনি। তার মতে, একটি ন্যায়সঙ্গত, দীর্ঘস্থায়ী ও পূর্ণাঙ্গ শান্তির পথে প্রথম পদক্ষেপ হতে পারে যুদ্ধবিরতি।

সর্বশেষ সংবাদ

রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

কোচ বদলায়, সময় গড়ায়; কিন্তু পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্ব থেকে যায় আগের মতোই। প্রায় দুই যুগ ধরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ