spot_img

৭০০ শয্যায় উন্নীত জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট

অবশ্যই পরুন

রাজধানীর জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালকে ৫০০ শয্যা থেকে ৭০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত ২০০ শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুরও অনুমোদন দেওয়া হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

ওই চিঠিতে বলা হয়, অর্থ বিভাগের সম্মতির পরিপ্রেক্ষিতে শজিমেক হাসপাতালকে ৫০০ থেকে ৭০০ শয্যায় উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় স্বাস্থ্যসেবা কার্যক্রম চালুর প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আরো বলা হয়েছে, সংশ্লিষ্ট সব বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

হুথি গোষ্ঠীর পতনই আমাদের মূল লক্ষ্য : ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

ইয়েমেনে গত প্রায় দু’মাস ধরে যে তীব্র সংঘাত শুরু হয়েছে, সেই সংঘাতে ইরানের মদতপুষ্ট হুথি গোষ্ঠীর চূড়ান্ত পতন দেখতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ