spot_img

শেখ হাসিনা আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে ঢাকা, প্রতিক্রিয়ায় যা বলল ভারত

অবশ্যই পরুন

আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে স্বাক্ষরিত ১০১টি সমঝোতা স্মারক ও চুক্তি বাংলাদেশ সরকার পর্যালোচনা করছে—এমন খবর ভারতের নজরে এসেছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ভারত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ কথা বলেন।

সংবাদ সংস্থা এএনআইয়ের এক সাংবাদিক বাংলাদেশের পক্ষ থেকে ১০১টি চুক্তি পর্যালোচনার বিষয়ে ভারতকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়েছে কি না জানতে চান। জবাবে জয়সওয়াল বলেন, এ বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তারা দেখেছেন। তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। একই সঙ্গে তিনি বলেন, ভারতের নিজস্ব স্বার্থ সুরক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সঙ্গে সম্পাদিত ১০১টি চুক্তি বর্তমান সরকার পর্যালোচনা করছে। এসব চুক্তির মধ্যে দেশের স্বার্থবিরোধী কোনও শর্ত বা বিষয় রয়েছে কি না, তা গভীরভাবে যাচাই করে শিগগির চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

এরপর ১৩ সেপ্টেম্বর এ বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির বলেন, এসব স্মারক ও চুক্তি জাতীয় সংসদীয় প্রক্রিয়ার মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ও পর্যালোচনা করা হচ্ছে।

এদিকে, গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বরে শেষ হওয়ার প্রসঙ্গও ব্রিফিংয়ে উঠে আসে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, গঙ্গার পানিবণ্টনসহ পানি-সংক্রান্ত দ্বিপক্ষীয় বিষয়গুলো নিয়ে আলোচনার জন্য যৌথ নদী কমিশন (জেআরসি) রয়েছে এবং কারিগরি পর্যায়ের বৈঠক নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

সর্বশেষ সংবাদ

রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

কোচ বদলায়, সময় গড়ায়; কিন্তু পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্ব থেকে যায় আগের মতোই। প্রায় দুই যুগ ধরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ