spot_img

রোনালদোকে নিয়েই পর্তুগালের দল ঘোষণা

অবশ্যই পরুন

কোচ বদলায়, সময় গড়ায়; কিন্তু পর্তুগাল জাতীয় দলে ক্রিশ্চিয়ানো রোনালদোর গুরুত্ব থেকে যায় আগের মতোই। প্রায় দুই যুগ ধরে পর্তুগিজ ফুটবলের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা এই কিংবদন্তি নতুন কোচ হোর্হে জেসুসের অধীনেও দলে নিজের স্থান বজায় রেখেছেন। আসন্ন উয়েফা নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল স্কোয়াডে রোনালদোকে রেখেই দল চূড়ান্ত করেছেন জেসুস।

বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগালের বিদায়ের পর গুঞ্জন উঠেছিল রোনালদোর অবসরের। তবে ৪১ বছর বয়সেও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা ফরোয়ার্ডের দৌড় থামেনি। তবে সম্প্রতি অবসরের ইঙ্গিত দিয়ে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১৪৬ গোলের মালিক নিজেই জানিয়েছেন, ‘হয়তো ফুটবলে এটাই আমার শেষ বছর। আর আমি চাই নিজের একটা দারুণ ছাপ রেখে যেতে।’

বিশ্বকাপের স্কোয়াড থেকে ৪টি পরিবর্তন এনেছেন নতুন কোচ জেসুস। জোসে সা, নেলসন সেমেদো, স্যামুয়েল কস্তা ও গনসালো গেদেসের পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন স্যামুয়েল সোয়ারেস, নুনো তাভারেস, জোয়াও পলহিনহা ও ফাবিও সিলভা।

উয়েফা নেশনস লিগের ‘ডি’ গ্রুপে থাকা পর্তুগাল ২৪ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচে মাঠে নামবে ওয়েলসের বিপক্ষে। ২৭ সেপ্টেম্বর তাদের দ্বিতীয় প্রতিপক্ষ নরওয়ে। এরপর ১ অক্টোবর ডেনমার্ক এবং ৪ অক্টোবর আবারও নরওয়ের মুখোমুখি হবে পর্তুগিজরা।

পর্তুগালের নেশনস লিগের স্কোয়াড:

গোলকিপার: দিয়োগো কস্তা, রুই সিলভা, স্যামুয়েল সোয়ারেস।
ডিফেন্ডার: রুবেন দিয়াস, তমাস আরাউহো, দিয়োগো দালোত, রেনাতো ভেইগা, গনসালো ইনাসিও, জোয়াও কানসেলো, নুনো মেন্দেস, নুনো তাভারেস।
মিডফিল্ডার: ব্রুনো ফার্নান্দেজ, বের্নার্দো সিলভা, জোয়াও নেভেস, রুবেন নেভেস, ভিতিনিয়া, জোয়াও পলহিনহা।
ফরোয়ার্ড: ক্রিশ্চিয়ানো রোনালদো, গনসালো রামোস, জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, রাফায়েল লিয়াও, পেদ্রো নেতো, ফাবিও সিলভা, ফ্রান্সিসকো কনসেইসাও।

সর্বশেষ সংবাদ

চার বছরের দায়িত্বকাল ছিল অত্যন্ত ঘটনাবহুল ও স্মরণীয়: বিদায়ি চীনা রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে বিদায়ি মধ্যাহ্নভোজের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। এ সময়...

এই বিভাগের অন্যান্য সংবাদ