spot_img

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন রাকায়েত রাব্বি

অবশ্যই পরুন

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ইতালির ভেনিসে বাংলাদেশের নাম উজ্জ্বল করলেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাকায়েত রাব্বি। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমান্তরালে অনুষ্ঠিত স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সন অফ আ পিচ অ্যাওয়ার্ড ২০২৬’ (Son of a Pitch Award 2026)-এ তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র “দ্যা সুইটনেস অফ এয়ার” (হাওয়াই মিঠাই) ‘সেরা পরিচালক’ (Best Director Award) পুরস্কার জয় করেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) ভেনিসের ঐতিহাসিক হোটেল এক্সেলসিয়রের ‘কাম্পারি লাউঞ্জ’ (Campari Lounge)-এ জমকালো এক অনুষ্ঠানে এই পুরস্কার ঘোষণা করা হয়।

যুদ্ধের প্রেক্ষাপটে এক শিশুর মনস্তত্ত্ব এবং বুলেটের খোসার বিনিময়ে হাওয়াই মিঠাই কেনার এক মানবিক ও সংবেদনশীল গল্প ফুটিয়ে তোলা হয়েছে এই চলচ্চিত্রে।

এবিষয়ে পরিচালক রাকায়েত রাব্বি বলেন, ‘আন্তর্জাতিক অঙ্গনে এমন একটি মর্যাদাপূর্ণ মঞ্চে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে পুরস্কার পাওয়া আমার জীবনের সবচেয়ে সেরা অনুভূতি।’

স্ক্রিনিংয়ের সময় এবং পুরস্কার ঘোষণার পর বিশ্বজুড়ে নামকরা ফিল্ম প্রডিউসার ও ডিস্ট্রিবিউটররা যেভাবে আমাদের এই ‘হাওয়াই মিঠাই’ (The Sweetness of Air) প্রজেক্টের প্রশংসা করেছেন, তা সত্যিই অবিশ্বাস্য। এই অর্জন আমার সিনেমা বানানোর উৎসাহকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে”।

তিনি আরো বলেন, “পুরো টিমের অক্লান্ত পরিশ্রম ছাড়া এই অর্জন সম্ভব হতো না। ফেস্টিভ্যাল ডিরেক্টর এমানুয়েলা জেনোভেসের প্রতি আমার বিশেষ কৃতজ্ঞতা।”

চলচ্চিত্রের অভিনেতা মিজানুর রহমান বলেন, “এই ঐতিহাসিক মুহূর্তে আমি ভেনিসের মাঠে সশরীরে উপস্থিত , যা একজন অভিনেতা হিসেবে আনন্দের। যখন ‘কাম্পারি লাউঞ্জ’-এ বিশ্ব চলচ্চিত্রের বাঘা বাঘা মানুষের সামনে আমার সিনেমার নাম ও বাংলাদেশের নাম উচ্চারিত হয়েছে, তখন গর্ব হয়েছে। এই আন্তর্জাতিক স্বীকৃতি আমাদের একার নয়, এটি পুরো বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জয়।”

প্রসঙ্গত, এরআগে ২০২৪ সালে ভেনিসের মর্যাদাপূর্ণ ‘কা’ ফস্কারি শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ অংশ নিয়ে প্রশংসিত হয়েছিলেন নির্মাতা রাকায়েত রাব্বি ।

এবারের এই ঐতিহাসিক অর্জনের পর ইতালির শীর্ষস্থানীয় চলচ্চিত্র ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোও তার পরবর্তী আন্তর্জাতিক প্রজেক্টের কো-প্রোডাকশন ও চলচ্চিত্র বিতরণের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন।

সর্বশেষ সংবাদ

আসুন এবার রাষ্ট্রকে পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

দেশের উন্নয়ন ও রাষ্ট্রের পুনর্গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ করে দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ