spot_img

স্বর্ণপামজয়ী নির্মাতা জাফর পানাহিকে ৫ বছরের কারাদণ্ড দিলো ইরান

অবশ্যই পরুন

কান চলচ্চিত্র উৎসবের স্বর্ণজয়ী নির্মাতা জাফর পানাহিকে নতুন এক মামলায় পাঁচ বছর এক মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সেই সঙ্গে, তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ এবং দুই বছরের জন্য বিদেশ ভ্রমণ ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এপির প্রতিবেদন থেকে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) পানাহির আইনজীবী মোস্তফা নিলি এ তথ্য জানিয়েছেন।

এর আগে আরেকটি মামলায় এক বছরের কারাদণ্ডে দণ্ডিত হন জাফর পানাহি। সেই সাজা মাথায় নিয়েই চলতি বছরের মার্চে ইরানে ফেরেন তিনি। ফলে সব মিলিয়ে তার বিরুদ্ধে শাস্তির মেয়াদ আরও বাড়লো।

জাফর পানাহির আইনজীবী মোস্তফা নিলি জানান, ৬৬ বছর বয়সী এই নির্মাতার অনুপস্থিতিতেই আদালত নতুন এ রায় দেন। তবে নতুন মামলায় ঠিক কী অভিযোগে এ শাস্তি দেওয়া হয়েছে, তা এখনও প্রকাশ্যে আসেনি।

আন্তর্জাতিক চলচ্চিত্র জগতে জাফর পানাহি অত্যন্ত পরিচিত নাম। ২০২৫ সালে তার পরিচালিত ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাকসিডেন্ট’ চলচ্চিত্র কান চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপাম জেতে। কিন্তু তার কর্মজীবনের দীর্ঘ সময় জুড়েই রয়েছে আইনি বাধা ও নিষেধাজ্ঞার ঘটনা।

ইরানি কর্তৃপক্ষের সঙ্গে পানাহির বিরোধ দীর্ঘদিনের। ২০১০ সালে তাকে কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ছবি তৈরি, চিত্রনাট্য লেখা, সাক্ষাৎকার দেওয়া এবং বিদেশে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

২০২২ সালে আবারও গ্রেফতার হন তিনি এবং প্রায় সাত মাস কারাগারে থাকার পর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে মুক্তি পান।

সর্বশেষ সংবাদ

সার বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি কৃষি সচিবের

কৃষক পর্যায়ে সার বিতরণে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট কিংবা হয়রানির অভিযোগ পাওয়া গেলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ