spot_img

রাষ্ট্রায়ত্ব বন্ধ মিল কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার: রাজশাহীতে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

বর্তমান সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বন্ধ রাষ্ট্রীয় মিল কারখানা চালু করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরীফুল আলম এমপি। তিনি বলেছেন, এরইমধ্যে খুলনা ও সিরাজগঞ্জের তিনটি কারখানা বেসরকারি খাতে চালু করা হয়েছে। আরও কয়েকটি কারখানা চালুর প্রক্রিয়া আছে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে চীনের ঝিজিয়াং সি-টেক বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষজ্ঞ দলকে সাথে নিয়ে রাজশাহী রেশম কারখানা পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজশাহী রেশম কারখানা পুরোপুরি চালু এবং ঐতিহ্যবাহী সিল্ক পণ্যকে কীভাবে দেশে বিদেশে জনপ্রিয় করে তোলা যায়, পরিদর্শনের মাধ্যমে চীনের বিশেষজ্ঞ দলের সাথে যৌথভাবে এ বিষয়ে কাজ করা হবে।

রাজশাহী রেশম কারখানা পরিদর্শনের সময় সংসদ সদস্য আবু সাইদ চাঁদ ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

একনেক সভায় ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

চলতি অর্থবছরের দ্বিতীয় একনেক সভায় ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয় সম্বলিত ১০টি প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ