spot_img

রদ্রির বার্সেলোনা যাত্রা চূড়ান্ত!

অবশ্যই পরুন

বেশ কিছুদিন ধরেই স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে চাচ্ছে বার্সেলোনা। কিন্তু একাধিকবার প্রস্তাব দিলেও সেটি ফিরিয়ে দেয় রদ্রির বর্তমান ক্লাব ম্যানচেস্টার সিটি। তবে এবার কাতালান ক্লাবের ৬৫.৪ মিলিয়ন পাউন্ডে বিক্রির প্রস্তাবে সিটি সম্মতি দিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম।

২০২৪ সালের ব্যালন ডি’অরজয়ী রদ্রি বার্সার সঙ্গে ৪ বছরের চুক্তি করতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে স্কাই স্পোর্টস।

প্রতিবেদনে আরও জানানো হয়, আগামী সপ্তাহে ক্যাম্প ন্যুয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে দলবদর সম্পন্ন করার কথা রয়েছে।

২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে তৎকালীন ক্লাব রেকর্ড ৬২.৮ মিলিয়ন পাউন্ডে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। সাত মৌসুমে সিটির হয়ে ২৯৮ ম্যাচ খেলেছেন তিনি। এ সময়ে জিতেছেন ১২টি বড় শিরোপা। চারটি প্রিমিয়ার লিগ, দুটি এফএ কাপ, তিনটি লিগ কাপ ও একটি চ্যাম্পিয়ন্স লিগ।

ম্যানসিটির সঙ্গে রদ্রির বর্তমান চুক্তির মেয়াদ ছিল আরও এক বছর। ক্লাবটি তাকে নতুন চুক্তিতে রাখার চেষ্টা করলেও শেষ পর্যন্ত বার্সেলোনার প্রস্তাব গ্রহণ করেছে।

অবশ্য চোটের কারণে রদ্রির দলবদরের সময়টা কিছুটা ভিন্ন। পিঠে ছোট অস্ত্রোপচারের পর শুক্রবারই সিটির অনুশীলনে ফিরেছিলেন তিনি। এরপর রোববার আর্সেনালের বিপক্ষে ৩-০ গোলে হেরে যাওয়া কমিউনিটি শিল্ডের ম্যাচে খেলেননি।

সর্বশেষ সংবাদ

কারাগার থেকে পালানো ‘জঙ্গি’ জুয়েল দুই হাতবোমাসহ গ্রেফতার

ঢাকার ডেমরার সারুলিয়া থেকে দুটি হাতবোমাসহ নরসিংদী জেলা কারাগার থেকে পালানো ‘জঙ্গি’ জুয়েল ভূঁইয়া ওরফে ‘ওস্তাদকে’ গ্রেফতার করেছে পুলিশ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ