spot_img

কারাগার থেকে পালানো ‘জঙ্গি’ জুয়েল দুই হাতবোমাসহ গ্রেফতার

অবশ্যই পরুন

ঢাকার ডেমরার সারুলিয়া থেকে দুটি হাতবোমাসহ নরসিংদী জেলা কারাগার থেকে পালানো ‘জঙ্গি’ জুয়েল ভূঁইয়া ওরফে ‘ওস্তাদকে’ গ্রেফতার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি নব্য জেএমবির আলোচিত বোমা তৈরির কারিগর নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী।

রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার পশ্চিম নিঝুমবাগে পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযানে জুয়েলকে গ্রেফতার করা হয়।

পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট ও অ্যান্টি টেরোরিজম ইউনিটের যৌথ অভিযানের পর পুলিশ জানায়, জুয়েল ভূঁইয়া নামের এক যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২টি বোমা সদৃশ বস্তু পাওয়া যায়।

পরে জানা যায়, আগে হিজবুত তাহরীরের সদস্য ছিলো জুয়েল। পরে কারাগারে গিয়ে বোমারু মামুনের সঙ্গে সখ্যতা হয়, এরপর থেকে দুইজন একসাথে জামিনে বের হয়ে এসব করছে সে। অভিযান চলাকালীন ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামের আরেক সন্দেহভাজনকে আটক করা হয়।

উল্লেখ্য, ভূঁইয়া নব্য জেএমবি’র সদস্য ও বোমারু মামুনের সহযোগী। ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী কারাগার থেকে পালিয়ে গেলে ২৫ জুলাই তাকে আবারও গ্রেফতার করা হয়। পরে একই বছরের সেপ্টেম্বর থেকে জামিনে মুক্তি পায় জুয়েল।

সর্বশেষ সংবাদ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প

তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদোলু...

এই বিভাগের অন্যান্য সংবাদ