spot_img

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জেতা এশিয়ার দ্রুততম দল বাংলাদেশ

অবশ্যই পরুন

উত্তর অস্ট্রেলিয়ার শহর ডারউইনে স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসের সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই ফরম্যাটে ৭ বারের দেখায় অজিদের বিপক্ষে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয় এটি। সেই সঙ্গে এশিয়ার দল হিসেবে আরও অনন্য কীর্তি গড়েছে টাইগাররা।

অজিদের বিপক্ষে তাদের মাঠে প্রথম টেস্ট জিততে বাংলাদেশের লেগেছে মাত্র ৩ ম্যাচ। তাতে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয় পাওয়া এশিয়ার দ্রুততম দল এখন বাংলাদেশ।

এই কীর্তি গড়তে পাকিস্তানের লেগেছিল সাতটি ম্যাচ। ভারতকে অপেক্ষা করতে হয়েছিল ১২তম টেস্ট পর্যন্ত। অন্যদিকে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ায় ১৫টি টেস্ট খেলেও জয় পায়নি এখনও।

টাইগারদের সাফল্যটি আরও উল্লেখযোগ্য, কারণ অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের টেস্ট খেলার সুযোগ খুব বেশি হয়নি। এর আগে দুই দলের মুখোমুখিতে বাংলাদেশের একমাত্র জয় এসেছিল ২০১৭ সালে মিরপুরে।

এই টেস্টের আগে ১৯৯৫ সালের পর ভারত ছাড়া অন্য কোনো এশীয় দলের কাছে ঘরের মাঠে টেস্ট হারেনি অস্ট্রেলিয়া। বাংলাদেশ সেই ৩১ বছরের ধারায় ছেদ টেনেছে।

সর্বশেষ সংবাদ

ক্যালিফোর্নিয়ার সরকারি ছুটির তালিকায় ঈদুল ফিতর ও ঈদুল আজহা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সরকারি ছুটির তালিকায় যুক্ত হয়েছে মুসলিমদের প্রধান দুই ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। গভর্নর...

এই বিভাগের অন্যান্য সংবাদ