spot_img

উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে, কৃষক আরও উৎসাহিত হবে: বাণিজ্যমন্ত্রী

অবশ্যই পরুন

চীনের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করার কথা জানিয়ে বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দুই দেশের অভিজ্ঞতা ও সক্ষমতাকে একসঙ্গে কাজে লাগাতে পারলে বাংলাদেশের টেক্সটাইল খাতের রপ্তানি দ্বিগুণ করা সম্ভব।

আজ ‎সোমবার (১৭ আগস্ট) রাজধানীর জেডিপিসি মিলনায়তনে চীন-বাংলাদেশ টেক্সটাইল অ্যান্ড ফ্যাশন কনফারেন্সে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এসময় মন্ত্রী চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল ও ফ্যাশন খাতকে আরও শক্তিশালী করার প্রত্যাশা করেন।

সম্মেলনে চীনে পাট রপ্তানি বাড়ানোর পরিকল্পনার কথাও জানান পাটমন্ত্রী। তিনি বলেন, চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পাটপণ্যের উৎপাদন বাড়ানো গেলে পাটের দাম বাড়বে, একইসঙ্গে কৃষকও পাট চাষে আরও উৎসাহিত হবেন।

মন্ত্রী জানান, টেক্সটাইল খাতের উন্নয়নে চীনের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা আদান-প্রদান করা হবে।

সর্বশেষ সংবাদ

পারমাণবিক সক্ষমতাসম্পন্ন নতুন ডেস্ট্রয়ার নৌবহরে যুক্ত করলো উ. কোরিয়া

পারমাণবিক সক্ষমতাসম্পন্ন নতুন একটি ডেস্ট্রয়ার নৌবহরে যুক্ত করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ সোমবার এ তথ্য জানিয়েছে। ৫...

এই বিভাগের অন্যান্য সংবাদ