spot_img

পে-স্কেল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে বার্তা এলো

অবশ্যই পরুন

সরকারি কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল অনেকটাই চূড়ান্তের পথে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও তার উপদেষ্টা মাহদী আমিন।

আজ সোমবার (১৭ আগস্ট) সরকারের দায়িত্ব গ্রহণের ‘১৮০ দিন পূর্তি’ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রেস উইং আয়োজিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মাহদী আমিন বলেন, সরকারি কর্মকর্তাদের সুবিধার জন্য নতুন যে পে-স্কেল করা হয়েছে, সেটা অনেকটাই চূড়ান্তের পথে।

তিনি আরও বলেন, ইশতেহারের বাইরে গিয়েও সরকার কাজ করেছে। অবসরপ্রাপ্ত এমপিও শিক্ষকদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের ৭ হাজার কোটি টাকা ফ্যাসিবাদী সরকার লোপাট করে দেওয়া হয়েছিল। অবসরপ্রাপ্ত শিক্ষকরা ২০২২ সালের পর থেকে টাকা পাননি। অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী টাকার ব্যবস্থা করে দেন। দুইদিন আগে এক অনুষ্ঠানে আমরা ২ হাজার কোটি টাকা দিয়েছি।

সর্বশেষ সংবাদ

নেপালে ভয়াবহ বন্যায় নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক পালন

বন্যায় নিহতদের স্মরণে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় শোক দিবস পালন করছে নেপাল। ভয়াবহ এই বন্যার ১৩ তম দিনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ