spot_img

বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে সরকার কাজ করছে: বাণিজ্যমন্ত্রী

অবশ্যই পরুন

ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে প্রবেশ করতে চায় বাংলাদেশ। এর জন্য দরকার বিপুল পরিমাণ বিনিয়োগ। জ্বালানিসহ নানা সংকট দূর করে কীভাবে সেই বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করা যায়, তা নিশ্চিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার (১২ আগস্ট) শিল্প মন্ত্রণালয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের সাথে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এমনটা জানান। এ সময় মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে তাদের চ্যালেঞ্জ ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী জানান, সংকট সব দেশেই রয়েছে। তবে, কীভাবে ব্যবসা করার খরচ আর জটিলতা কমানো যায় সেটি নিশ্চিতে কাজ চলছে। দ্রুত জ্বালানি সংকট মোকাবেলা করার বিষয়ে ভাবছে সরকার।

ট্রেড লাইসেন্সের জন্য আর দ্বারে দ্বারে দৌড়াতে হবে না উল্লেখ করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সামনে ডিজিটালি অ্যাপলিকেশন করেই সনদ নেওয়া নেয়া যাবে। অর্থনীতি চাঙা করতে রফতানি খাতে বৈচিত্র আনতে গুরুত্ব দেয়া হচ্ছে। কয়েক মাসের মধ্যেই এর সুফল দেখতে পাবে সবাই।

সর্বশেষ সংবাদ

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট অতুল কেশবের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের...

এই বিভাগের অন্যান্য সংবাদ