spot_img

প্রায় দুই বছর পর টেস্টের সেরা দশে ফিরলেন বাবর

অবশ্যই পরুন

দীর্ঘ প্রায় দুই বছর পর আবারও টেস্ট র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ফিরেছেন পাকিস্তানি ব্যাটার বাবর আজম। ক্যারিবিয়ানদের বিপক্ষে ব্যাট হাতে ধারাবাহিক পারফরম্যান্স পাকিস্তানের সাবেক অধিনায়ককে আবারও আইসিসি র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশে ফিরিয়ে এনেছে।

মূলত, টেস্ট অধিনায়কত্বে বাবর আজমের প্রত্যাবর্তন ব্যাটার হিসেবেও ইতিবাচক ফল এনে দিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজে মোট ১৯৩ রান করেছেন তিনি।

সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান হেরে গেলেও পরের ম্যাচে বাবরের গুরুত্বপূর্ণ অবদানে জয় তুলে নেয় দলটি। ফলে দুই ম্যাচের সিরিজ শেষ হয় ১-১ সমতায়। ৩১ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার দ্বিতীয় টেস্টে ৮৮ ও অপরাজিত ২৪ রান করেন। এই পারফরম্যান্সের সুবাদে তিনি এক লাফে পাঁচ ধাপ এগিয়ে দশম স্থানে উঠে এসেছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের সেপ্টেম্বরে বাবর সেরা দশ থেকে ছিটকে যান। তার আগে টানা তিন বছর তিনি টেস্ট ব্যাটিং র‍্যাঙ্কিংয়ের সেরা দশে ছিলেন। টেস্টে বাবরের ক্যারিয়ারসেরা অবস্থান দ্বিতীয়। ২০২২ সালের ডিসেম্বরে ঘরের মাঠে ইংলিশদের বিপক্ষে সিরিজে এই অবস্থানে উঠেছিলেন তিনি।

সর্বশেষ সংবাদ

নাক ডাকার শব্দে ‘বিরক্ত’ স্ত্রী, অস্ত্রোপচার করালেন রুনি

খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে মুটিয়ে গিয়েছিলেন ওয়েইন রুনি। ভুঁড়িওয়ালা শরীর নিয়ে অনেক সময় নেটিজেনদের হাসির পাত্র হয়েছেন তিনি। তবে সম্প্রতি সমর্থকদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ