spot_img

পতিত অপশক্তি দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে, ঐক্যবদ্ধ থাকুন: প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

পতিত অপশক্তি দেশের বাইরে থেকে ষড়যন্ত্র করছে। দেশের ভেতরেও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। এমন ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে দলকে ঐক্যবদ্ধ রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার রাতে চট্টগ্রামের একটি ৫ তারকা হোটেলে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।

এ সময় তিনি সংগঠন ও মেয়াদ উত্তীর্ণ কমিটিকে নতুন করে ঢেলে সাজানোর তাগিদও দিয়েছেন।

বৈঠকে অংশ নেওয়া বিভিন্ন স্তরের নেতারা জানান, সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় তৃণমূলের নেতাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আচরণই দলের পরিচয়। আমরা বিএনপিকে প্রতিনিধিত্ব করি।

তিনি বুঝিয়েছেন, আমরা প্রত্যেকে জনগণের সেবা করার জন্য যদি সেবক হওয়ার মানসিকতা রাখি, মানুষের উপকার করতে খুব পজিটিভ থাকি এবং দলীয় কর্মকাণ্ডে একে অপরের সঙ্গে সৌহার্দ্য রাখি, তাহলেই তার হাত শক্তিশালী হবে। এতে সরকারও শক্তিশালী হবে।

চলতি বছরের শেষ দিকে স্থানীয় সরকার নির্বাচনের ঘোষণা আসতে পারে স্মরণ করিয়ে দিয়ে তিনি কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বলেন। কারণ পতিত শক্তি দেশের বাইরে থেকে যেমন ষড়যন্ত্র করছে, দেশের ভেতরের একটি মহলও জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। ঘরে-বাইরে শত্রু মোকাবিলা করতে হলে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে হবে। সে লক্ষ্যে নিষ্ক্রিয় থাকা অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে সক্রিয় করার পাশাপাশি যেসব সংগঠনের কমিটির মেয়াদ অতিক্রম করেছে, সেগুলো ঢেলে সাজানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও উন্নয়ন পরিকল্পনা মানুষের মাঝে ছড়িয়ে দিতেও নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

৩১২ প্রতিষ্ঠানে কেউই পাস করেনি

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে দেশের ৩১২টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে নয়টি সাধারণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ