spot_img

রদ্রিকে না পেয়ে হতাশ মরিনহো

অবশ্যই পরুন

চলতি গ্রীষ্মে রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন না বিশ্বকাপজয়ী মিডফিল্ডার রদ্রি। তার বার্সেলোনা যাত্রার খবরে বেশ হতাশ হয়েছেন অল হোয়াইটদের প্রধান কোচ হোসে মরিনহো।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘স্পোর্ট’-এর দাবি, রদ্রিকে ঘিরেই নিজের কৌশল সাজিয়েছিলেন পর্তুগিজ কোচ। বিষয়টি নিয়ে রিয়াল বোর্ডের সঙ্গে একাধিকবার আলোচনাও করেছেন তিনি। তবে মিডফিল্ডে আর বড় কোনো সাইনিং না করার সিদ্ধান্ত জানিয়েছে ক্লাবটি। ফলে বর্তমান স্কোয়াডের ওপরই ভরসা করতে হচ্ছে মরিনহোকে। বার্নার্দো সিলভা ও আরদা গুলারকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকায় ব্যবহারের পরিকল্পনা রয়েছে।

এদিকে গুঞ্জন রয়েছে, রদ্রির বিকল্প হিসেবে রিয়ালের নজরে আয়াক্সের ১৮ বছর বয়সী জোর্থি মোকিও। বেলজিয়ান কিশোরকে পেতে প্রায় ৩০ মিলিয়ন ইউরো খরচ হতে পারে।

সর্বশেষ সংবাদ

মাটি সরাতে গিয়ে মিলল ৯ কেজি ওজনের স্বর্ণ

সাধারণ একটা কাজের দিন, বুলডোজার দিয়ে মাটি সরাচ্ছেন এক খনি শ্রমিক। হঠাৎ মাটির নিচে চকচক করে উঠল এমন কিছু,...

এই বিভাগের অন্যান্য সংবাদ