spot_img

সমালোচনায় সময় নষ্ট না করে সৃজনশীল কাজ করো: শিক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যমে অযথা সমালোচনা বা কটাক্ষে সময় নষ্ট না করে শিক্ষার্থীদের সৃজনশীল ও ইতিবাচক কাজে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। তিনি বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়ে অপ্রয়োজনীয় সমালোচনার পরিবর্তে শিক্ষার্থীদের গঠনমূলক কাজে মনোযোগী হওয়া উচিত।

শনিবার (১১ জুলাই) সাভারের গণবিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, চট্টগ্রামের বন্যা পরিস্থিতির কারণে ওই অঞ্চলের এইচএসসি ২০২৬ সালের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এমন একটি বাস্তব পরিস্থিতিকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে যেভাবে সমালোচনা হচ্ছে, তা দুঃখজনক।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অযথা সমালোচনায় সময় ব্যয় না করে শিক্ষার্থীদের নিজেদের সময়কে ফলপ্রসূ কাজে লাগানো উচিত। ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশ নিলেই ব্যক্তি ও সমাজ উভয়ই উপকৃত হবে।

এর আগে গণবিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বেলুন উড়িয়ে এবং কেক কেটে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।

গণবিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর আবুল হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এবং আলহাজ্ব তমিজ উদ্দিন।

সর্বশেষ সংবাদ

যুদ্ধ চলাকালেই ড্রোন উৎপাদন বেড়েছে তিনগুণ: ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে আল-রেজা দাবি করেছেন, যুদ্ধ চলাকালেও দেশটির প্রতিরক্ষা উৎপাদন ব্যাহত হয়নি; বরং ড্রোন উৎপাদন সক্ষমতা...

এই বিভাগের অন্যান্য সংবাদ