spot_img

অধ্যাপক পাভেলকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে দেখতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়েছেন।

আজ শনিবার (১১ জুলাই) বিকেলে গুলশানের কন্টিনেন্টাল হাসপাতাল পিএলসি (সাবেক ইউনাইটেড হাসপাতাল) পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ) বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী অধ্যাপক পাভেলের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকরা তার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

প্রধানমন্ত্রী অধ্যাপক পাভেলের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তার সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) বগুড়ায় নিজ বাসায় তীব্র বুকে ব্যথা অনুভব করলে অধ্যাপক পাভেলকে টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়।

পরে শুক্রবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকায় আনা হয় এবং কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অধ্যাপক ডা. এনএএম মোমেনুজ্জামানের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

সর্বশেষ সংবাদ

ভিসা ইস্যুতে ক্ষতিগ্রস্ত আমিরাত প্রবাসীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

সংযুক্ত আরব আমিরাতে সম্প্রতি ভিসা বাতিল হয়ে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। শুক্রবার (৩১...

এই বিভাগের অন্যান্য সংবাদ