spot_img

পলাতকদের ফিরিয়ে এনে দেশের মানুষের সামনে বিচার করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

কুটনৈতিক তৎপরতার মাধ্যমে বিভিন্ন দেশ থেকে পলাতকদের ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচারকার্য সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (১১ জুলাই) বিকেলে মুন্সিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে আয়োজিত নারী অগ্রযাত্রা, শিক্ষা ও ক্যারিয়ার শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, শেখ হাসিনাসহ আরও অনেক স্বৈরাচারীর বিচারকার্য শেষ হয়েছে ও তার সাজা হয়েছে। যারা দেশের বাইরে পালিয়ে আছে, তাদের ফিরিয়ে এনে বিচার ও সাজা কার্যকর করার প্রক্রিয়া অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুরু হয়েছে। বর্তমান সরকারও সেই কার্যক্রম অব্যাহত রেখেছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। স্বাধীনতার পর এবারের বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে। নারী শিক্ষার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে এবং এজন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।

জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘মুন্সিগঞ্জ-৩’ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এবং জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন।

সর্বশেষ সংবাদ

ক্যানসারের চিকিৎসায় আইস থেরাপি, ভক্তদের সতর্ক করলেন হিনা খান

ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ হিনা খান। স্তন ক্যানসারের সঙ্গে লড়াই করছেন এই অভিনেত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় সময় তিনি তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ