spot_img

দেখে নিন বিশ্বকাপের শেষ ৩২–এ কে কার মুখোমুখি

অবশ্যই পরুন

ইতিহাসের সবচেয়ে বড় ও জমকালো আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ড বা গ্রুপ পর্বের পর্দা নামার সাথে সাথেই চূড়ান্ত হয়ে গেছে শেষ ৩২-এর ভাগ্য। ৪৮টি দল নিয়ে প্রথমবারের মতো আয়োজিত এই বিশ্বমঞ্চের ১২টি গ্রুপ থেকে শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দল মিলিয়ে মোট ৩২টি পরাশক্তি টিকিট কেটেছে ‘রাউন্ড অব ৩২’-এর।

শেষ ৩২–এর লাইনআপ এরই মধ্যে ঠিক হয়ে গেছে। 

১. কানাডা বনাম দক্ষিণ আফ্রিকা
২.ব্রাজিল বনাম জাপান
৩. জার্মানি বনাম প্যারাগুয়ে
৪. নেদারল্যান্ডস বনাম মরক্কো
৫. আইভরি কোস্ট বনাম নরওয়ে
৬.ফ্রান্স বনাম সুইডেন
৭. মেক্সিকো বনাম ইকুয়েডর
৮. ইংল্যান্ড বনাম ডিআর কঙ্গো
৯.বেলজিয়াম বনাম সেনেগাল
১০. যুক্তরাষ্ট্র বনাম বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা
১১. স্পেন বনাম অস্ট্রিয়া
১২. পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া
১৩. সুইজারল্যান্ড বনাম আলজেরিয়া
১৪. অস্ট্রেলিয়া বনাম মিশর
১৫. আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে
১৬. কলম্বিয়া বনাম ঘানা

যেখানে আর্জেন্টিনা, ফ্রান্স ও স্বাগতিক মেক্সিকোর মতো দলগুলো গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে শতভাগ রেকর্ডের হুঙ্কার দিয়ে নকআউটে পা রেখেছে। আগামী ২৯ জুন বাংলাদেশ সময় রাত ১টায় দক্ষিণ আফ্রিকা বনাম কানাডার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই মরণপণ নকআউট যুদ্ধ, যা চলবে আগামী ৪ জুলাই পর্যন্ত।

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ শেষে ফুটবলপ্রেমীরা পেতে যাচ্ছেন বেশ কয়েকটি হাইভোল্টেজ ও ব্লকবাস্টার ফিক্সচার। আগামী ২৯ জুন রাত ১১টায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হচ্ছে এশিয়ান জায়ান্ট জাপান। এর ঠিক পরেই ৩০ জুন ভোর ২টা ৩০ মিনিটে জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে, সকাল ৭টায় নেদারল্যান্ডস খেলবে মরক্কোর বিপক্ষে এবং রাত ১১টায় আইভরি কোস্ট লড়বে নরওয়ের সঙ্গে।

১ জুলাই ভোর ৩টায় মাঠে নামবে ফ্রান্স ও সুইডেন, সকাল ৭১টায় স্বাগতিক মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর এবং রাত ১০টায় ইংল্যান্ডের সামনে থাকবে ডিআর কঙ্গো। ২ জুলাই ভোর ২টায় বেলজিয়াম খেলবে সেনেগালের বিপক্ষে এবং সকাল ৬টায় যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া ও হার্জেগোভিনা।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা আকর্ষণে ৩ জুলাই ভোর ৫টায় লুকা মদরিচের ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে নামবে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল, এর আগে ভোর ১টায় স্পেনের মুখোমুখি হবে অস্ট্রিয়া এবং সকাল ৯টায় সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আলজেরিয়া।

রাউন্ড অব ৩২-এর শেষ দিনে ৪ জুলাই রাত ১২টায় অস্ট্রেলিয়া খেলবে মিসরের বিপক্ষে, ভোর ৪টায় বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হবে আফ্রিকান চমক কেপ ভার্দের এবং সকাল ৭টা ৩০ মিনিটে কলম্বিয়া ও ঘানার ম্যাচ দিয়ে শেষ হবে বিশ্বকাপের প্রথম নকআউট পর্বের এই মহোৎসব।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি জনশক্তিকে দক্ষ করতে কাজ করবে সুইজারল্যান্ড

বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে। বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং নিরাপদ অভিবাসন ব্যবস্থাপনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ