spot_img

পাকিস্তানে রেঞ্জার্স সদর দপ্তরে সন্ত্রাসী হামলা, নিহত নিরাপত্তা বাহিনীর ৩ সদস্য

অবশ্যই পরুন

পাকিস্তানের করাচিতে প্যারামিলিটারি রেঞ্জার্সের সদর দপ্তরে সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গুলিস্তান-ই-জওহরে এই হামলার সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে চার হামলাকারীও নিহত হয়েছে। সিন্ধু প্রদেশের ইন্সপেক্টর জেনারেল জাভেদ আলম ওধো এ তথ্য জানান।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে সংশ্লিষ্ট সূত্র জানায়, করাচির পূর্বাঞ্চলে অবস্থিত আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের একটি কম্পাউন্ডে প্রবেশ করে প্রায় পাঁচজন সশস্ত্র ব্যক্তি। এর কিছুক্ষণ আগে একজন সন্দেহভাজন আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে সেখানে প্রবেশের চেষ্টা করলে বড় ধরনের বিস্ফোরণ ঘটে।

ওধো স্থানীয় গণমাধ্যমকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী হামলাকারীরা একটি গাড়ি দিয়ে স্থাপনাটির প্রধান ফটকে আঘাত হানে। তবে সেখানে বিস্ফোরণ ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত করা যায়নি বলে জানান তিনি।

সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলী শাহ এক বিবৃতিতে বলেন, তিনি ‘বিস্ফোরণের শব্দ এবং গোলাগুলির ঘটনার’ বিষয়টি শুনেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

মোসামিয়াত চৌরঙ্গি এলাকায় গোলাগুলির শব্দ শোনা গেলে নিরাপত্তা বাহিনী আশপাশের সড়কগুলো ঘিরে ফেলে। ঘটনাস্থলে বিশেষ নিরাপত্তা ইউনিটের কমান্ডো, সন্ত্রাসবিরোধী বাহিনী এবং রেঞ্জার্স সদস্যদের মোতায়েন করে অভিযান চালানো হয়।

পাকিস্তানজুড়ে জরুরি সহায়তা প্রদানকারী এধি ফাউন্ডেশন জানিয়েছে, এই হামলায় অন্তত দুইজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।

শনিবার গভীর রাতে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) থেকে বিচ্ছিন্ন সশস্ত্র সংগঠন জামাত-উল-আহরারের একটি সহযোগী গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করে। গোষ্ঠীটির দাবি অনুযায়ী, কম্পাউন্ডে হামলায় মোট নয়জন অংশ নিয়েছিল।

সর্বশেষ সংবাদ

দেখে নিন বিশ্বকাপের শেষ ৩২–এ কে কার মুখোমুখি

ইতিহাসের সবচেয়ে বড় ও জমকালো আসর ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম রাউন্ড বা গ্রুপ পর্বের পর্দা নামার সাথে সাথেই চূড়ান্ত...

এই বিভাগের অন্যান্য সংবাদ