spot_img

বিশেষ প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হলো পাকিস্তানি ক্রিকেটারদের

অবশ্যই পরুন

আধুনিক ক্রিকেটে বড় শট খেলার সামর্থ্য এখন সাফল্যের অন্যতম চাবিকাঠি। সেই বাস্তবতাকে সামনে রেখেই ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়ানোর নতুন উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরিকল্পনার অংশ হিসেবে নির্বাচিত কয়েকজন ক্রিকেটারকে বিশেষ প্রশিক্ষণের জন্য যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদের ফিটনেস নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। সেই সমস্যার সমাধানে চলতি বছর স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ মেডিসিন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব দেয়া হয় যুক্তরাজ্যভিত্তিক ফিজিওথেরাপিস্ট ড. জাভেদ মুঘলকে। তার তত্ত্বাবধানে খেলোয়াড়দের মূল্যায়ন ও প্রশিক্ষণ ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ মাইক হেসন জানিয়েছেন, এটি কেবল ফিটনেস উন্নয়নের প্রকল্প নয়; বরং খেলোয়াড়দের সামগ্রিক দক্ষতা বাড়ানোর একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা। বিশেষ করে পাওয়ার হিটিং নিয়ে কাজ করা বিশেষজ্ঞদের কাছ থেকে নতুন ধারণা ও কৌশল শেখার সুযোগ পাবেন ক্রিকেটাররা।

হেসনের মতে, দীর্ঘদিনের চোট থেকে ফেরা খেলোয়াড়দের পুনর্বাসনের পাশাপাশি নতুন প্রজন্মের ক্রিকেটারদের ভিন্ন পরিবেশে শেখার সুযোগ করে দেয়াই এই উদ্যোগের লক্ষ্য। প্রায় চার মাসের প্রশিক্ষণ পর্বে তারা আধুনিক ব্যাটিং পদ্ধতি, শক্তি বৃদ্ধি এবং পারফরম্যান্স উন্নয়নের নানা দিক নিয়ে কাজ করবেন।

এই কর্মসূচিতে তরুণ ক্রিকেটারদের অগ্রাধিকার দেয়া হবে। শুধু ব্যাটার নয়, বোলারদেরও যুক্তরাষ্ট্রে পাঠানোর পরিকল্পনা রয়েছে, যাতে তারা নতুন কন্ডিশনে নিজেদের আরও ভালোভাবে মানিয়ে নেয়ার অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

সর্বশেষ সংবাদ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা, ফিরলেন লিটন

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার ঘোষিত দলে বড়...

এই বিভাগের অন্যান্য সংবাদ