যুক্তরাষ্ট্রের সঙ্গে সই হওয়া সমঝোতা স্মারকে ইরান ‘নিজের মর্যাদা বিকিয়ে দেয়নি’ বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
স্বাক্ষরিত নথির ফার্সি সংস্করণের একটি ছবিসহ সামাজিক মাধ্যম এক্স-এ এসব কথা লিখেছেন তিনি।
যেখানে ইরানের প্রেসিডেন্ট উল্লেখ করেছেন যে, ‘এই লেখাগুলো এমন একটি জাতির কণ্ঠস্বরের প্রতিফলন, যারা কোনো হুমকি বা চাপের কাছে তাদের মর্যাদা এবং স্বাধীনতা বিকিয়ে দেয়নি।’’
তিনি বলেন, ‘‘আজ যা নথিবদ্ধ হলো, তা জাতীয় সহনশীলতা, রাজনৈতিক যৌক্তিকতা এবং দায়িত্বশীল কূটনীতির ফসল।’’
সূত্র: বিবিসি বাংলা

