spot_img

সুইজারল্যান্ডের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত বসনিয়া

অবশ্যই পরুন

ফিফা বিশ্বকাপে ‘বি’ গ্রুপের তৃতীয় ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সুইজারল্যান্ড। ম্যাচে সুইসদের হয়ে জোড়া গোল করেছেন ইয়োহান মানজাম্বি। এছাড়া স্কোর শিটে নাম তুলেছেন ভারগাস ও জাকার।

বৃহস্পতিবার (১৮ জুন) দিবাগত রাত ১টায় লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে মুখোমুখি হয় দু’দল।

গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতির পরই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে সুইসরা। ম্যাচের ৭৪তম মিনিটে ডেডলক ভাঙেন ইয়োহান মানজাম্বি।

৮০তম মিনিটে বসনিয়ার ডি–বক্সে ঢুকে পড়া ব্রিল এমবোলোকে থামাতে মারাত্মকভাবে ফাউল করে বসেন বসনিয়ার তারিক মুহারেমোভিচ। রেফারির তাৎক্ষণিকভাবে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়ার নির্দেশ দেন মুহারেমোভিচকে। এতে ১০ জনের দলে পরিণত হয় বসনিয়া।

ঠিক ১৪ মিনিট বাদেই সুইজারল্যান্ডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন রুবেন ভারগাস। ৯০তম মিনিটে মানজাম্বি দ্বিতীয় গোল করলে ৩-০ তে লিড পায় সুইসরা।

অতিরিক্ত সময়ে আমর মেমিচের গোলে ব্যবধান কমায় বসনিয়া। তবে শেষ সময়ে গ্রানিত জাকার পেনাল্টি গোলে ৪-১ এর জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

আগামী বুধবার (২৪ জুন) কানাডার মোকাবিলা করবে সুইসরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়।

সর্বশেষ সংবাদ

ইরানের সামনে দুটিই পথ, চুক্তি নয়তো পূর্ণ আত্মসমর্পণ: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের সাথে কোনো সরাসরি আলোচনা চলেনি এবং কেবল ওমানের সাথে তারা যোগাযোগ রাখছে বলে ইরান যে বিবৃতি দিয়েছে, তার...

এই বিভাগের অন্যান্য সংবাদ