spot_img

‘হেরা ফেরি থ্রি’ থেকে ফের সরে দাঁড়ালেন পরেশ রাওয়াল

অবশ্যই পরুন

বলিউডের ইতিহাসের অন্যতম জনপ্রিয় ও কালজয়ী কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’। দীর্ঘদিন ধরেই সিনেমাটির তৃতীয় কিস্তি অর্থাৎ ‘হেরা ফেরি ৩’ নিয়ে দর্শক ও বলিপাড়ায় চলছে বিপুল আলোচনা। এর আগে সিনেমাটি থেকে পরেশ রাওয়ালের সরে দাঁড়ানোর খবরে ব্যাপক শোরগোল পড়েছিল বিটাউনে। তবে সব বিবাদ ও মান-অভিমান মিটিয়ে পরেশ নিজেই যখন ফেরার ঘোষণা দেন, তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন ভক্তরা।

তবে সেই স্বস্তি উবে গিয়ে আবারও একই বিতর্কের পুনরাবৃত্তি ঘটতে চলেছে। শোনা যাচ্ছে, সিনেমাটি থেকে নাকি আবারও নিজেকে সরিয়ে নিয়েছেন অভিনেতা পরেশ রাওয়াল। এই গুঞ্জন ছড়াতেই নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিশেষ করে সিনেমাটির অন্ধ ভক্তদের মনে এখন একটাই বড় প্রশ্ন তবে কি এবার আইকনিক ‘বাবুরাও’ চরিত্রে অন্য কাউকে দেখা যাবে?

পর্দার বাবুরাও ছাড়া যে ‘হেরা ফেরি’ একদমই অসম্পূর্ণ, তা একবাক্যে স্বীকার করেন দর্শক। অবশ্য ভেতরের খবর বলছে ভিন্ন কথা। ২০২৫ সালের একটি পুরনো খবরকে কেন্দ্র করেই নতুন করে নেট দুনিয়ায় এই আলোচনার ঝড় উঠেছে। আর তাতেই বিভ্রান্ত হয়ে পড়েছেন নেটিজেনরা।

অথচ মাত্র কয়েক মাস আগেই খবর এসেছিল, সহ-অভিনেতা অক্ষয় কুমার ও সুনীল শেঠির সঙ্গে সমস্ত মতভেদ মিটিয়ে ‘হেরা ফেরি ৩’-এর শুটিংয়ে যোগ দিচ্ছেন পরেশ রাওয়াল। প্রিয় তারকাদের একসঙ্গে দেখার অপেক্ষায় যখন দিন গুনছিলেন ভক্তরা, ঠিক তখনই নতুন এই গুঞ্জন আগুনে ঘি ঢেলেছে। একাধিক বিনোদনমাধ্যমে দাবি করা হচ্ছে, সিনেমাটিতে আর থাকছেন না তিনি।

বিষয়টি নিয়ে যখন বলিপাড়ায় জল্পনা-কল্পনা তুঙ্গে, তখন মুখ খুলেছেন সিনেমার পরিচালক প্রিয়দর্শন। তবে তার মন্তব্যে ধোঁয়াশা কাটার বদলে আরও ঘনীভূত হয়েছে। প্রিয়দর্শন স্পষ্ট জানিয়েছেন, অভিনেতা পরেশ রাওয়ালের সিনেমা ছাড়া বা থাকা নিয়ে তিনি কিছুই জানেন না। পরিচালকের ভাষ্য, ‘আমি এই ব্যাপারে একেবারেই অবগত নই।’ পরিচালকের এমন মন্তব্যের পর ‘হেরা ফেরি ৩’ সিনেমার ভবিষ্যৎ এবং বাবুরাও চরিত্রের ভাগ্য কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

ইন্টারনেট চালুর নির্দেশ বাতিল করল ইরানের বিচার বিভাগ

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের কারণে দেশজুড়ে জারি থাকা তীব্র ইন্টারনেট নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সরকারি সিদ্ধান্তকে স্থগিত করে দিয়েছে ইরানের...

এই বিভাগের অন্যান্য সংবাদ