spot_img

হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্যের ডাক

অবশ্যই পরুন

পবিত্র হজ উপলক্ষে আরাফাতের ময়দানে নামিরাহ মসজিদ থেকে দেওয়া হজের খুতবায় মুসলিম উম্মাহর ঐক্য, পারস্পরিক সম্প্রীতি ও হজের নিয়ম-কানুন পালনে কঠোর শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৬ মে) সৌদির মদিনায় অবস্থিত মসজিদে নববীর প্রখ্যাত ইমাম শেখ ড. আলী আল-হুদাইফি এই ঐতিহাসিক খুতবা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সৌদ বিন মিশাল, গ্র্যান্ড মুফতি শেখ সালেহ আল-ফাওজান, ইসলামিক বিষয়ক মন্ত্রী শেখ আবদুল লতিফ আল-আলশেখ এবং ধর্মবিষয়ক রাষ্ট্রপতি শেখ আবদুল রহমান আল-সুদাইস।

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, খুতবায় আল-হুযাইফি জোর দিয়ে বলেছেন, হজ হলো ইসলামের একটি মৌলিক স্তম্ভ। আল্লাহ এক এবং আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই।

তিনি জোর দিয়ে আরো বলেন, ‘এই পবিত্র স্থান সব জাতি ও পটভূমির মুসলমানদের মধ্যে পারস্পরিক পরিচিতি, সম্প্রীতি, সহযোগিতা এবং ঐক্যের জন্য একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।’

দলীয় বা রাজনৈতিক স্লোগান পরিহার করার কথা উল্লেখ করে আল-হুযাইফি বলেন, ‘যথাযথ হজের জন্য সত্যবাদিতা এবং পাপ, বিবাদ পরিহার করা প্রয়োজন।’

সর্বশেষ সংবাদ

গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগদানে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। সোমবার (৬ জুলাই) বিকেলে পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ