spot_img

ইউরোভিশন এশিয়ার প্রথম শিরোপা জিতল ফিলিপাইন

অবশ্যই পরুন

ইউরোভিশন সং কনটেস্ট এশিয়ার প্রথম আসরেই বাজিমাত করেছে ফিলিপাইন। দেশটির সংগীতশিল্পী কারমেল ‘সোবর-সোবর’ গান পরিবেশন করে জিতে নিয়েছেন প্রতিযোগিতার প্রথম শিরোপা।

এর মধ্য দিয়ে ইউরোভিশন এশিয়ার ইতিহাসে প্রথম চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখালেন তিনি।

শনিবার (১৪ নভেম্বর) থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের ওয়ান ব্যাংকক ফোরামে বসে এই সংগীত প্রতিযোগিতার প্রথম আসর। এতে এশিয়ার ১১টি দেশের শিল্পীরা অংশ নেন। ইউরোভিশনের আনুষ্ঠানিক ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

প্রতিযোগিতার ফল নির্ধারণ করা হয়েছে জাতীয় জুরি ও দর্শকদের ভোটের সমন্বয়ে। দর্শকদের ভোটের অবদান ছিল মোট ফলের ৫০ শতাংশ। এ ছাড়া ১১টি দেশের জাতীয় জুরির ভোট এবং অংশগ্রহণকারী দেশগুলোর বাইরের দর্শকদের জন্য ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ভোটের ব্যবস্থাও ছিল।

কারমেল এর আগে টেলিভিশনে প্রচারিত বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে পরিচিতি পান।

‘দ্য ভয়েস কিডস’-এ প্রথম রানারআপ হওয়ার পর ‘তাওয়াগ এনজি তাঙ্গালান’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন তিনি। এ ছাড়া ‘পিনয় বিগ ব্রাদার’ রিয়েলিটি শোতেও অংশ নিয়েছেন এই শিল্পী।

ইউরোভিশন এশিয়ার প্রথম আসর আয়োজনের মধ্য দিয়ে ইউরোভিশনের ৭০ বছরের ইতিহাসে নতুন অধ্যায় যুক্ত হয়েছে। আয়োজকদের ভাষ্য, এ প্রতিযোগিতার মাধ্যমে এশিয়ার বিভিন্ন দেশের সংগীত, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।

প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি ছিল ব্যাটমোসফিয়ার।

তাদের গান ছিল ‘তুমি এলে’।

সর্বশেষ সংবাদ

ন্যাটোতে যোগদানের বিনিময়ে দনবাস ছাড়ার প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি

ন্যাটোতে যোগদানের সুযোগ দেওয়ার বিনিময়ে ইউক্রেনকে পূর্বাঞ্চলীয় দনবাস থেকে অবশিষ্ট সেনা প্রত্যাহারের বিষয়টি আলোচনায় তুলেছেন মার্কিন প্রতিনিধিরা— এমন দাবি...

এই বিভাগের অন্যান্য সংবাদ