spot_img

মিশরের বিশ্বকাপ দলে বার্সার হামজা, বাদ পড়লেন মোস্তফা

অবশ্যই পরুন

মোহামেদ সালাহর নেতৃত্বে আসন্ন ফুটবল বিশ্বকাপের জন্য ২৭ জনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে মিশর। যেখানে সবচেয়ে বড় চমক বার্সেলোনা যুব দলের ফরোয়ার্ড হামজা আবদেলকারিম। তবে ফর্মহীনতায় কপাল পুড়েছে ফরোয়ার্ড মোস্তফা মোহামেদের।

আক্রমণভাগে মিশরীয় রাজা সালাহর মূল সঙ্গী ম্যানচেস্টার সিটির তারকা ওমর মারমুশ। আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া বিশ্বকাপ এবার আয়োজন করছে তিনটি দেশ– যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপ মিশন শুরুর আগে আগামী ২৮ মে কায়রোতে রাশিয়ার বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মিশর। এরপর ফিফার নিয়ম মেনে স্কোয়াড থেকে একজনকে বাদ দিয়ে ২৬ জনের চূড়ান্ত দল দেবেন কোচ।

আগামী ৬ জুন ক্লিভল্যান্ডে ব্রাজিলের বিপক্ষে আরও একটি হাইভোল্টেজ ম্যাচ খেলবে তারা। এরপর ১৫ জুন সিয়াটলে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশরের বিশ্বকাপ অভিযান। ‘জি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ এবং দেশীয় উৎপাদন...

এই বিভাগের অন্যান্য সংবাদ