spot_img

মামলা নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, হাইকোর্টের বিস্ময়

অবশ্যই পরুন

আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। আজ বুধবার (২০ মে) সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে বিলুপ্ত হওয়া প্রজ্ঞাপন নজরে আনলে হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে বলেন ‘এটি কীভাবে সম্ভব’?

পরে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় নিয়ে রিটকারী আইনজীবী শিশির মনির বলেন, চূড়ান্ত নিষ্পত্তির আগেই কার্যক্রম বিলুপ্ত করায় সরকার আদালত অবমাননা করেছে। আগামীকাল সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করবেন শিশির মনির।

তিনি বলেন, এই ঘটনায় বিদেশিদের কাছেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এর আগে গতকাল ২০ মে সুপ্রিমকোর্ট সচিবালয়ের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করে কর্মরত ১৫ বিচারককে আইনমন্ত্রণালয়ে সংযুক্ত করে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

এরও আগে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথক করে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ২০২৫ জারি করে অন্তবর্তী সরকার। পরে অধ্যাদেশটি বাতিল করে বিএনপি সরকার। যদিও হাইকোর্ট বিচার বিভাগ পৃথককরণের রায়ে বলেন, ৩ মাসের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠা করতে হবে। পরে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রপক্ষ। যদিও এখনো আপিল করা হয়নি। হাইকোর্ট রাষ্টপক্ষকে আশা জানান, চূড়ান্ত নিষ্পত্তির আগে যেন সচিবালয়ের কার্যক্রম বন্ধ না করা হয়।

সর্বশেষ সংবাদ

নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে’ মোদির কার্টুন, ‘ধূর্ত ও বিরক্তিকর মানুষ’ আখ্যা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সাপুড়ে’ হিসেবে দেখিয়ে কার্টুন প্রকাশ করেছে উত্তর ইউরোপের দেশ নরওয়ের একটি সংবাদপত্র। একইসঙ্গে ওই কার্টুনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ