spot_img

টেকনাফে ৫০ হাজার ইয়াবা-অস্ত্রসহ আটক ১

অবশ্যই পরুন

উখিয়ায় বিজিবির অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা, ০১টি বিদেশি পিস্তল ও ০৫ রাউন্ড গুলিসহ ১ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। আটককৃত লুৎফর রহমান (২১) কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন ক্যারেঙ্গাঘোনা গ্রামের বাসিন্দা নুর আহমেদের ছেলে।

উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে গোয়েন্দা সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং বিওপি’র বিশেষ টহল দল সীমান্ত এলাকায় ওঁৎ পেতে থাকে। কয়েকজন পাচারকারী মিয়ানমার থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এতে অন্যরা পালিয়ে গেলেও লুৎফর রহমানকে ১টি বিদেশি পিস্তল ও ৫ রাউন্ড গুলিসহ আটক করা হয়।

পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি বিক্রির উদ্দেশ্যে ইয়াবা বহন করার কথা স্বীকার করেন। অস্ত্র ও ইয়াবাসহ লুৎফরকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকার ব্যবহৃত শার্ট

বিশ্বজুড়ে জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস তারকা জিমিনের ব্যবহৃত একটি শার্ট বিক্রি হয়েছে কোটি টাকায়। ২০২৬ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত...

এই বিভাগের অন্যান্য সংবাদ