আরবি ১২ মাসের সর্বশেষ মাস জিলহজ। এ মাসে বিশেষ আমল কোরআন-হাদিসে বর্ণিত আছে। এর মধ্যে অন্যতম ইবাদত হচ্ছে মহান আল্লাহর নামে গরু, খাসি, দুম্বা, উট বা ভেড়া কোরবানি করা।
যারা কোরবানি দিতে চান, তাদের নখ-চুল কাটার ব্যাপারে রয়েছে নির্দেশনা।
যারা কোরবানি করার ইচ্ছা করবে তাদের জন্য জিলহজ মাসের প্রথম থেকে কোরবানি করা পর্যন্ত নখ-চুল ইত্যাদি কাটা থেকে বিরত থাকা মুস্তাহাব।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যখন জিলহজের প্রথম দশক শুরু হবে, তখন তোমাদের মধ্যে যে কোরবানি করবে, সে যেন তার চুল ও নখ না কাটে।
(মুসলিম, হাদিস : ১৯৭৭)
আর কোরবানি করতে অক্ষম ব্যক্তি ঈদের পর নখ-চুল ইত্যাদি কাটলে তার পূর্ণ একটি কোরবানির সওয়াবের কথাও হাদিস দ্বারা প্রমাণিত। (আবু দাউদ, হাদিস : ২৭৮৯)
এমনকি এ সময় বাচ্চাদের নখ-চুল কাটা থেকে বিরত থাকাও ভালো।
অতএব জিলহজ আগমনের আগেই নখ-চুল-অবাঞ্ছিত লোম ইত্যাদি কেটে পরিপাটি হয়ে থাকা বাঞ্ছনীয়।

