spot_img

টিভিতে দেখা যাবে শাকিবের ‘প্রিন্স’

অবশ্যই পরুন

আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে হাজির হচ্ছে চ্যানেল আই। ঈদের দ্বিতীয় দিন চ্যানেলটির পর্দায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হতে যাচ্ছে আলোচিত সিনেমা ‘প্রিন্স’।

আবু হায়াত মাহমুদ পরিচালিত এ সিনেমাতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। তার সঙ্গে রয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড।

চ্যানেল আই জানিয়েছে, ঈদের দ্বিতীয় দিনের চলচ্চিত্র আয়োজনে ‘প্রিন্স’-এর ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সম্প্রচার করা হবে। তবে সিনেমাটি ঠিক কোন সময়ে প্রচার হবে, সেই সূচি পরে জানানো হবে।

শুধু ‘প্রিন্স’ নয়, এবারের ঈদ অনুষ্ঠানমালায় আরো কয়েকটি সিনেমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার রাখছে চ্যানেল আই। তালিকায় রয়েছে ‘নীল চক্র’, ‘সাবা’, ‘টগর’, ‘জয়া আর শারমিন’, ‘বাড়ির নাম শাহানা’ এবং ‘শরতের জবা’।

এসব সিনেমায় অভিনয় করেছেন আরিফিন শুভ, মেহজাবীন চৌধুরী, জয়া আহসান, কুসুম শিকদার প্রমুখ।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ইস্যুতে কিমের বোনের কড়া বার্তা

উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক শক্তি ক্রমাগত বাড়াতেই থাকবে বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের ক্ষমতাধর...

এই বিভাগের অন্যান্য সংবাদ