spot_img

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে এনইসি সভা

অবশ্যই পরুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শুরু হয়েছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি এডিপি চূড়ান্ত ও অনুমোদনের বিষয়ও সভার আলোচ্যসূচিতে রয়েছে।

এছাড়া ‘সংস্কার ও উন্নয়ন পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬–২০৩০)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার খসড়া উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও এ সভায় আলোচিত হবে।

সভায় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ সংবাদ

আমি নিজের পারফরম্যান্সে সন্তুষ্ট, কোচ অবশ্যই সেরা ২৬ জনকে বেছে নেবেন: নেইমার

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জানিয়েছেন, গুরুতর চোট কাটিয়ে মাঠে ফেরার পথে তাকে অসংখ্য ‘অর্থহীন’ সমালোচনা সহ্য করতে হয়েছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ