spot_img

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় নিহত ১২

অবশ্যই পরুন

ইসরায়েলের ধারাবাহিক বিমান হামলায় লেবাননের দক্ষিণাঞ্চলে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। চলমান যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও এসব হামলা অব্যাহত রয়েছে।

আজ শুক্রবার (১ মে) নাবাতিয়েহ জেলার হাব্বুশ এলাকায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮ জন নিহত এবং আরো অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে একজন শিশু ও একজন নারী রয়েছেন।

স্থানীয় উদ্ধারকারী দল ধ্বংসস্তূপে তল্লাশি চালিয়ে হতাহতদের উদ্ধারের চেষ্টা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাপক বিমান হামলায় পুরো একটি আবাসিক এলাকা ধ্বংস হয়ে গেছে এবং বহু ভবন মাটির সঙ্গে মিশে গেছে।

এদিন টায়ার ও নাবাতিয়েহর আশপাশের আরো কয়েকটি এলাকায় হামলায় অন্তত ৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বাড়িঘর, একটি কনভেন্ট ও একটি স্কুল ধ্বংস করা হয়েছে।

হামলার আগে হাব্বুশ এলাকার বাসিন্দাদের জোরপূর্বক সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় ইসরায়েলি সামরিক বাহিনী। তবে আগের দিন কোনো সতর্কতা ছাড়াই একই এলাকায় হামলা চালানো হয়েছিল।

তথ্যসূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

চিফ হুইপের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনির সঙ্গে আজ সোমবার জাতীয় সংসদ ভবনে তার কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত...

এই বিভাগের অন্যান্য সংবাদ