spot_img

যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ খেলবে ইরান: ফিফা সভাপতি

অবশ্যই পরুন

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার (৩০ এপ্রিল) পুনর্ব্যক্ত করেছেন, ইরান আসন্ন বিশ্বকাপে অংশ নেবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্রেই তাদের ম্যাচগুলো খেলবে। খবর ইএসপিএন-এর।

ফিফা কংগ্রেসের উদ্বোধনী বক্তব্যে ইনফান্তিনো বলেন, ‘অবশ্যই ইরান ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ করবে এবং অবশ্যই যুক্তরাষ্ট্রে খেলবে। এর কারণ খুবই সহজ, আমাদের একত্রিত হতে হবে, মানুষকে একসঙ্গে আনতে হবে। এটি আমার দায়িত্ব।’

ইরানের প্রতিনিধিদলকে কানাডায় প্রবেশে বাধা দেয়ার একদিন পর এই বক্তব্য আসে। যদিও কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনান্দ জানান, এই ঘটনা ছিল ‘অনিচ্ছাকৃত’।

বৃহস্পতিবার একটি সূত্র ইএসপিএনকে জানায়, ইরানের তিন সদস্যের প্রতিনিধিদলের মধ্যে দুজন কানাডায় প্রবেশের অনুমতি পেলেও, একজনকে ফিরিয়ে দেয়ায় তারা শেষ পর্যন্ত কংগ্রেসে অংশ না নেয়ার সিদ্ধান্ত নেয়। পরে রোল কলে ইরানের প্রতিনিধিদলকে ‘অনুপস্থিত’ হিসেবে উল্লেখ করা হয়।

তবুও ইনফান্তিনো ইরানের অংশগ্রহণের পক্ষে অবস্থান নেন এবং বলেন, ‘বর্তমানে কোনও সদস্য সংস্থা স্থগিত নয় বা বহিষ্কারের কোনও কারণ নেই।’

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের বলেন, ইনফান্তিনো যদি ইরানের অংশগ্রহণে সম্মত থাকেন, তবে তিনিও এতে আপত্তি দেখছেন না।

উল্লেখ্য, গত মার্চে ট্রাম্প বলেছিলেন, ইরান বিশ্বকাপে অংশ নিতে ‘স্বাগত’, তবে চলমান দ্বন্দ্বের কারণে তাদের ‘নিজেদের জীবন ও নিরাপত্তার স্বার্থে’ অংশ না নেয়ার পরামর্শ দিয়েছিলেন।

সর্বশেষ সংবাদ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ