spot_img

হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন: আসছে নতুন ফিচার

অবশ্যই পরুন

ব্যবহারকারীদের ব্যক্তিগত চ্যাট ও তথ্যের নিরাপত্তা আরও নিশ্ছিদ্র করতে বড় ধরনের পরিবর্তনের প্রস্তুতি নিচ্ছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। দীর্ঘ পাসওয়ার্ড মনে রাখার ঝক্কি কমাতে যেমন যুক্ত হচ্ছে ‘পাসকি’ এনক্রিপশন, তেমনি গুগল ড্রাইভ বা আইক্লাউডের নির্ভরতা কমিয়ে নিজস্ব ক্লাউড ব্যাকআপ ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হোয়াটসঅ্যাপের নতুন এই ফিচারে ব্যবহারকারীদের আর সনাতন বা জটিল পাসওয়ার্ড ব্যবহার করতে হবে না। এর বদলে ফোনের ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট কিংবা স্ক্রিন লকের মাধ্যমেই এখন থেকে চ্যাট ব্যাকআপ এনক্রিপ্ট ও ডিক্রিপ্ট করা যাবে। এই ‘পাসকি’ সুবিধা যুক্ত হওয়ায় এনক্রিপশন ব্যবস্থার নিরাপত্তা যেমন কয়েক গুণ বাড়বে, তেমনি সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি পরিচালনা করাও অনেক সহজ হবে।

বর্তমানে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের চ্যাট ব্যাকআপ রাখার জন্য গুগল ড্রাইভ এবং আইফোন ব্যবহারকারীদের আইক্লাউডের ওপর নির্ভর করতে হয়। তবে প্রায়ই স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়ার বিড়ম্বনায় পড়েন গ্রাহকরা। এই সংকট নিরসনে হোয়াটসঅ্যাপ তাদের নিজস্ব ক্লাউড স্টোরেজ সেবা নিয়ে আসার কাজ করছে।

প্রাথমিক পর্যায়ে প্রত্যেক ব্যবহারকারীকে প্রায় ২ জিবি পর্যন্ত বিনামূল্যে ডেটা সংরক্ষণের সুবিধা দেওয়া হতে পারে। পাশাপাশি যাদের বিশাল পরিমাণের ডেটা ব্যাকআপ রাখা প্রয়োজন, তাদের জন্য নামমাত্র মূল্যে প্রায় ৫০ জিবি পর্যন্ত ‘পেইড প্ল্যান’ বা সাবস্ক্রিপশন ব্যবস্থা চালুর সম্ভাবনাও দেখছেন প্রযুক্তি বিশ্লেষকরা।

নতুন এই আপডেটে কেবল পাসকি নয়, ব্যবহারকারীরা চাইলে পুরোনো পাসওয়ার্ড ব্যবস্থা বা ৬৪-ডিজিটের এনক্রিপশন কী ব্যবহারের সুযোগও পাবেন। অর্থাৎ, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি পুরোপুরি ব্যবহারকারীর পছন্দের ওপর ছেড়ে দিচ্ছে মেটা মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

বর্তমানে এই ফিচারগুলো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। সব ধরনের কারিগরি যাচাই শেষে শিগগিরই বিশ্বজুড়ে সব সাধারণ ব্যবহারকারীর জন্য এই সুবিধাগুলো উন্মুক্ত করা হতে পারে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই পদক্ষেপগুলো হোয়াটসঅ্যাপের নিরাপত্তাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে।

সর্বশেষ সংবাদ

সিলেটে শাহজালালের মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

একদিনের সফরে সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২ মে) সকাল ৯টা ৫৮ মিনিটে তাকে বহনকারী বিমানটি সিলেট ওসমানী...

এই বিভাগের অন্যান্য সংবাদ