spot_img

শ্রমিকদের অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর সরকার: রাষ্ট্রপতি

অবশ্যই পরুন

বর্তমান সরকার শ্রমিকদের কল্যাণ, ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিতে বিভিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শুক্রবার (১ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মহান মে দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, রেমিট্যান্স অর্থনীতির ভিত্তি স্থাপন এবং শ্রমিকের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরবর্তীতে সেই ধারা সমুন্নত রেখে শ্রমিকদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছিলেন খালেদা জিয়াও। তিনি নারী শ্রমিকদের মর্যাদা, নিরাপত্তা ও সমান মজুরি নিশ্চিত করার প্রতি বিশেষ জোর দেন।

শ্রমিক অধিকার সুরক্ষায় সরকার ইতোমধ্যেই ‘শ্রম আইন- ২০২৬’ প্রণয়ন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার ৩৯টি কনভেনশন ও ১টি প্রোটোকল অনুস্বাক্ষর করেছে। বন্ধ থাকা শিল্পকারখানা ও পাটকল পুনরায় চালু করার মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।

শ্রম অসন্তোষের মতো কোনো বিষয়ে যেন শ্রমিকরা জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকারও আহ্বানও জানান রাষ্ট্রপতি।

সর্বশেষ সংবাদ

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ