spot_img

জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য : আইনমন্ত্রী আসাদুজ্জামান

অবশ্যই পরুন

সংসদে আইন পাশের মধ্য দিয়ে ১৯৭১ সালে জামায়াতে ইসলাম মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (১ মে) সকালে ঝিনাইদহের শৈলকূপায় মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।

আইনমন্ত্রী বলেন, জামায়াতের পূর্বসূরিরা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেনি জামায়াতের তা অস্বীকার করার সুযোগ নেই। এই সংসদে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬ পাশ করেছি। সে আইনের ধারা ২-এর উপধারা ১০ এর সংজ্ঞা অনুযায়ী জামায়াত এদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য।

সংসদে উত্থাপিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন-২০২৬ বিল সম্পর্কে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, আমরা যখন বিলটি পার্লামেন্টে আনলাম তখন জামায়াতে ইসলাম বিলটির বিরোধিতা করেনি বরং তারা চুপ করে ছিলেন। আমরা জানি মৌনতা সম্মতির লক্ষণ। আর এনসিপি লিখিতভাবে এই বিলে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলো। জুলাই সনদ বাস্তবায়নে যা যা করার বিএনপি সব করবে। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে, বিএনপি প্রতারণার অংশের সাথে নেই বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

সাদিক কায়েমের মেয়র প্রার্থী হওয়ার সুযোগ নেই: ছাত্রশিবির

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের দায়িত্বে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের কোনো রাজনৈতিক দলের প্রার্থী হওয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ