spot_img

জুলাই থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হবে পাটের ব্যাগ ও স্কুল পোশাক

অবশ্যই পরুন

আগামী জুলাই থেকে পর্যায়ক্রমে সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাটের ব্যাগ ও স্কুল পোশাক দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। এজন্য প্রত্যেক উপজেলায় ২টি করে স্কুলকে পাইলট প্রজেক্টের আওতায় আনার কথাও জানালেন।

বুধবার (২২ এপ্রিল) সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এ সময় ধনী-দরিদ্রের পার্থক্য ঘুচিয়ে সমাজে সমতা প্রতিষ্ঠা করার কথা বললেন মাহাদী আমিন।

তখন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সব শিক্ষার্থীকে একই কাপড়ের ইউনিফর্ম দেওয়া হবে। প্রাথমিকভাবে ১ লাখ শিক্ষার্থীকে দেওয়া হবে এই পোশাক।

সর্বশেষ সংবাদ

পুরনো ডিলার বাতিলের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে সরকার: প্রধানমন্ত্রী

ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগকৃত ডিলারদের বাদ দেয়ার বিষয়ে সরকার ‘দ্রুত ব্যবস্থা নেবে’ বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২২...

এই বিভাগের অন্যান্য সংবাদ